Dhaka, Saturday | 28 November 2026
         
English Edition
   
Epaper | Saturday | 28 November 2026 | English
শিরোনাম:

খুলনায় ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৮:২৬ পিএম আপডেট: ২৭.১১.২০২৬ ৮:২৮ পিএম  (ভিজিটর : ৬৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনার রূপসা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ শিরোপা আফরিন (২১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পশ্চিম নন্দনপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে এসআরবি-৬-এর সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল। গ্রেপ্তার শিরোপা আফরিন পশ্চিম নন্দনপুর এলাকার বাসিন্দা। তিনি মো. ফেরদৌস ওরফে লাদেনের স্ত্রী।

এসআরবি-৬ সূত্রে জানা যায়, অভিযানে শিরোপা আফরিনের কাছ থেকে ৩ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে উদ্ধার করা ইয়াবাসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি কর্তৃপক্ষ জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি ফোর্সেসের নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝