Dhaka, Saturday | 28 November 2026
         
English Edition
   
Epaper | Saturday | 28 November 2026 | English
শিরোনাম:

রাণীনগরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৭:০২ পিএম  (ভিজিটর : ২১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নওগাঁর রাণীনগরে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার সদর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাণীনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও পশ্চিম বালুভরা গ্রামের বাসিন্দা আশরাফ শেখ (৫২) এবং উপজেলা ছাত্রলীগের সহসভাপতি একই গ্রামের মো. রাব্বী হোসেন (২৮)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মণ্ডল।

পুলিশ জানায়, বুধবার গভীর রাতে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির খাঁনপুকুর বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার ২৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮০ জনকে আসামি করে থানায় মামলা করা হয়।

ওসি মো. জাকারিয়া মণ্ডল জানান, ওই মামলার এজাহারভুক্ত আসামি আশরাফ শেখ ও রাব্বী হোসেন। শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে থানা-পুলিশ। পরে দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝