Dhaka, Saturday | 28 November 2026
         
English Edition
   
Epaper | Saturday | 28 November 2026 | English
শিরোনাম:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:৫৬ পিএম  (ভিজিটর : ৬১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় মদ ও একটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদ ও গরুর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীনস্থ ওয়াহেদপুর ও রঘুনাথপুর বিওপির বিশেষ টহলদল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওয়াহেদপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ৪৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৬৭ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে, একই দিন ভোর ৫টা ২০ মিনিটের দিকে একই গ্রামের পৃথক স্থানে অভিযান চালায় রঘুনাথপুর বিওপির বিশেষ টহলদল। এ সময় একটি ভারতীয় গরু জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা। জব্দ করা মদ শিবগঞ্জ থানায় এবং গরুটি চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি, অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি মাদক ও অবৈধ চোরাচালান দমনে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝