Dhaka, Saturday | 28 November 2026
         
English Edition
   
Epaper | Saturday | 28 November 2026 | English
শিরোনাম:

সুন্দরবনে এসআরবির অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদসহ গ্রেপ্তার ২

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:৩৪ পিএম আপডেট: ২৭.১১.২০২৬ ৬:৪২ পিএম  (ভিজিটর : ৭৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সুন্দরবনের জলদস্যু বাহিনীর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। খুলনার কয়রা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় জলদস্যু দলনেতার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি এবং ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে কয়রা থানাধীন ৫ নম্বর কয়রা ইউনিয়নের পাড়পাড়া এলাকায় এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানির একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কয়রা উপজেলার বাসিন্দা কেরামত গাজীর ছেলে হাফিজুর রহমান (৩৭) এবং একই এলাকার জামাল ফারুকের ছেলে আব্দুর রহিম (২৬)।

এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে পাড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার হাফিজুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার কথিত জলদস্যু দলনেতা ইয়াদ আলী পাড়ের (পিতা: মহরালী পাড়) বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে জলদস্যুদের ব্যবহৃত চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি এবং ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করেন অভিযানকারী দলের সদস্যরা।

এসআরবি কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক তদন্ত ও প্রাপ্ত তথ্য-উপাত্ত অনুযায়ী, হাফিজুর রহমান জলদস্যুদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে সহযোগিতা করতেন। অন্যদিকে আব্দুর রহিম জলদস্যুদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও রসদ সরবরাহের পাশাপাশি এলাকায় সোর্স হিসেবে কাজ করতেন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গতিবিধি সম্পর্কে আগাম তথ্য দিয়ে তিনি জলদস্যুদের সহায়তা করতেন বলে জানিয়েছে এসআরবি।

অভিযান শেষে গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে এবং পলাতক জলদস্যু দলনেতার সংশ্লিষ্টতার বিষয়ে কয়রা থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে এসআরবি।


এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝