Dhaka, Thursday | 19 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 19 November 2026 | English
শিরোনাম:

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টার সঙ্গে চীনা কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩:০০ পিএম  (ভিজিটর : ১৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন। বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সামরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের সামরিক প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন। পাশাপাশি, সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ দুই দেশের সার্বিক কৌশলগত ও দ্বিপক্ষীয় অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝