Dhaka, Tuesday | 17 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 17 November 2026 | English
শিরোনাম:

নিকাহ রেজিস্ট্রারদের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন হুইপ দুলু

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:৪৯ পিএম  (ভিজিটর : ৪৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমপি। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ সমাবেশে তিনি বলেন, কাজীরা মুসলিম নর-নারীর বিয়ের মতো একটি পবিত্র দায়িত্ব পালন করে থাকেন। ঐতিহাসিককাল থেকেই বিভিন্ন রাজা-বাদশা ও রাষ্ট্রপ্রধান কাজীদের মতামতকে গুরুত্ব দিয়ে আসছেন।

হুইপ দুলু বলেন, বিগত সরকারের আমলে আলেম-ওলামাদের জঙ্গি তকমা দিয়ে অসম্মানিত করা হতো। কিন্তু মিথ্যা কখনো চিরস্থায়ী হয় না, সত্য সব সময় সত্যই থাকে। তিনি আরও বলেন, আলেম-ওলামারা বর্তমান সরকারের পাশে রয়েছেন। বর্তমান সরকার ইসলামী মূল্যবোধে বিশ্বাসী।

সমাবেশে আলেম-ওলামাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো সন্ত্রাসী গোষ্ঠী যাতে রাষ্ট্রের ক্ষমতায় আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর হামলার তীব্র নিন্দা জানান তিনি।

হুইপ দুলু বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আলেম-ওলামাদের যথেষ্ট সম্মান করেন। নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্রসংক্রান্ত চূড়ান্ত বিধিমালা সুরক্ষার দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দেন তিনি। এ ছাড়া নিকাহ রেজিস্ট্রার সমিতির নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে সে ব্যবস্থাও করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

সমাবেশে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি, মহাসচিবসহ বিভাগ ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এ সময় সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝