Dhaka, Wednesday | 11 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 11 November 2026 | English
শিরোনাম:

আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নৌবাহিনী

প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:০৯ পিএম আপডেট: ১১.১১.২০২৬ ৭:২১ পিএম  (ভিজিটর : ৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় পাঁচ দিনব্যাপী আয়োজিত ‘আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা - ২০২৬ ’ শেষ হয়েছে । মঙ্গলবার (১০ নভেম্বর) বানৌজা ঢাকায় প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ নৌবাহিনী দল ৪৩-৪০ পয়েন্টে বাংলাদেশ সেনাবাহিনী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ হুমায়ুন কবীর। তিনি বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড় এবং সামরিক ও বেসামরিক সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ১২ জন করে মোট ৩৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। উল্লেখ্য, গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে বানৌজা ঢাকায় এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছিল।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝