Dhaka, Monday | 16 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 16 November 2026 | English
শিরোনাম:

ই-রিকশার মডেল পরিদর্শন করলেন ডিএসসিসি প্রশাসক

প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:৪৭ পিএম  (ভিজিটর : ১৭)

রাজধানীর সড়কে চলাচলের উপযোগী ই-রিকশা নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর তৈরি বিভিন্ন মডেল পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

রবিবার (১৫ নভেম্বর) বিকাল ৩টায় নগর ভবনে ১৩টি কোম্পানির তৈরি ই-রিকশার মডেল পরিদর্শন করেন তিনি।

এসময় ডিএসসিসি প্রশাসক বলেন, এ পর্যন্ত ১১টি কোম্পানি বুয়েট থেকে ছাড়পত্র পেয়েছে। আরও ৪টি আবেদন বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। কোম্পানিগুলোকে তাদের মডেলের ছবি, ব্যাটারির বর্তমান অবস্থা, ম্যানুফ্যাকচারিংয়ের বিস্তারিত বিবরণ এবং গাড়ির সব তথ্যসহ প্রয়োজনীয় কাগজপত্র রাজস্ব বিভাগে জমা দিতে হবে।

তিনি বলেন, প্রাথমিক এই কাগজপত্র পর্যালোচনার পর ডিএসসিসির একটি বিশেষ টিম সংশ্লিষ্ট কারখানাগুলো সরেজমিন পরিদর্শন করবে। আগামী সপ্তাহের মধ্যেই প্রথম দফায় নির্বাচিত কোম্পানিগুলোকে আনুষ্ঠানিকভাবে অনুমোদনপত্র দেওয়া হবে। পরবর্তীতে ধাপে ধাপে বাকি কোম্পানিগুলোর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে প্রশাসক বলেন, ই-রিকশা নির্মাণের ক্ষেত্রে দেশীয় প্রযুক্তি ব্যবহার করতে হবে। উৎপাদকদের উৎসাহিত ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশীয় শিল্পের বিকাশ ঘটাতে হবে।

তিনি সতর্ক করে বলেন, ডিএসসিসি কর্তৃক নির্ধারিত আইন ও নীতিমালার সম্পূর্ণ বাইরে গিয়ে কোনো অনুমোদন বা কার্যক্রম পরিচালিত হলে পরবর্তীতে তা বাতিল করে দেওয়া হবে।

প্রদর্শনীতে অংশ নেওয়া ১৩টি কোম্পানি হলো– বিভাটেক লিমিটেড, ডায়ানামিক কারস্ পিএলসি, ঈগল মটরস, পান্না গ্রুপ, মনির অটো ইঞ্জিনিয়ারিং, গ্রিন ট্রাস্ট, নাঈম মটরস, নিজ গ্রামিন মটরস লিমিটেড, আরবা নামস মটরস লিমিটেড, লুমিনিয়াস-মাল্ট এন্টারপ্রাইজ লিমিটেড, এ স্টার গ্লোবাল ট্রেডিং, আকিজ মটরস এবং ভূঁইয়া এন্টারপ্রাইজ।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝