Dhaka, Monday | 16 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 16 November 2026 | English
শিরোনাম:

মান্দায় মাদকবিরোধী অভিযানে চোলাই মদ ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৫

প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৯:৪৯ পিএম  (ভিজিটর : ১৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নওগাঁর মান্দায় মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে ১৫ দশমিক ২ লিটার চোলাই মদ ও ৩৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) দুপুরে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা যায়, রোববার বেলা ১১টা ৫ মিনিটে উপজেলার ২ নম্বর ভালাইন ইউনিয়নের চক জামদৈই বাজারে অভিযান চালায় পুলিশ। এ সময় ১৫ দশমিক ২ লিটার চোলাই মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভালাইন সরদারপাড়ার জাহানে আলমের ছেলে মো. তাইজুল ইসলাম (৫৫) এবং ভালাইন আদিবাসীপাড়ার মৃত রবি পাহানের ছেলে শ্রী রাম প্রসাদ পাহান (৫৪)। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়।

এর আগে গত শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার কাঞ্চন মীরপাড়া গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৩৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহাদেবপুর উপজেলার বিনোদপুর মাস্টারপাড়া গ্রামের মৃত খয়ের উদ্দিনের ছেলে মো. আব্দুল লতিফ (৪২), মৃত ফরেজ আলীর ছেলে মো. জেহের আলী (৪৫) এবং পাঠাকাটা কাজীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আকাশ (২৩)।

এ ঘটনায় তাঁদের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝