মেহেরপুরের গাংনীতে মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেয়েছেন রামনগর গ্রামের লিপিয়ারা খাতুন। আকর্ষণীয় এ পুরস্কার পেয়ে আনন্দিত তিনি ও তাঁর পরিবারের সদস্যরা। রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার বামন্দী বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে লিপিয়ারা খাতুনের হাতে এসব উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। লিপিয়ারা খাতুন উপজেলার রামনগর গ্রামের সেলিম উদ্দিনের স্ত্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।
এ সময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর মার্সেল শোরুমের স্বত্বাধিকারী জিহাদুল ইসলাম লিজন, জনপ্রিয় মীরাক্কেলখ্যাত কৌতুকশিল্পী আবু হেনা রনি, মার্সেল শোরুমের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এফপি/মিব