Dhaka, Monday | 16 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 16 November 2026 | English
শিরোনাম:

এমপি নুসরাতের বাড়িতে আগুন: আরও সাত কর্মদিবস সময় চায় তদন্ত কমিটি

প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৮:৩৭ পিএম  (ভিজিটর : ৩৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শেষ করতে আরও সাত কর্মদিবস সময় চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে তদন্ত কমিটি।

রোববার (১৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তদন্ত কমিটির প্রধান ও কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম।

তিনি বলেন, ‘আমাদের তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে তদন্তের স্বার্থে আরও সাত কর্মদিবস সময় চেয়ে আবেদন করেছি। বিভিন্ন আলামত ও প্রমাণ যাচাই করা হচ্ছে। পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ পর্যালোচনা ও যাচাই-বাছাই চলছে। সবকিছু বিশ্লেষণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’

এর আগে শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কমিটি গঠনের দিনই সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং আগুন লাগার সম্ভাব্য কারণ ও ঘটনার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন।

তদন্ত কমিটির প্রধান আহমেদ মাহবুব-উল-ইসলাম। কমিটির অন্য সদস্যরা হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ আসরারুল হক, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।

উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাতে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির কয়েকটি কক্ষ পুড়ে যায় এবং দুটি ছাগল মারা যায়। এ ঘটনায় পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।


এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝