Dhaka, Thursday | 19 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 19 November 2026 | English
শিরোনাম:

মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৫১ পিএম  (ভিজিটর : ৫০)

রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকায় মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

বুধবার সকাল ৯টার দিকে প্রিন্স বাজারের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সকালে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা মিরপুর-১৩ নম্বরে হারম্যান মেইনার কলেজের সামনে জড়ো হন। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধের চেষ্টা করলে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা বাধা দেন। এ সময় কয়েকজন শ্রমিককে লাঠি দিয়ে আঘাত করা হয়। পরে শ্রমিকেরা পাল্টা প্রতিরোধ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশ জানিয়েছে, বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তবে সংঘর্ষের বিষয়টি অস্বীকার করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি বলেন, কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। শ্রমিকেরা কাজ না করে বাসায় চলে গেছেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝