Dhaka, Tuesday | 1 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 1 September 2026 | English
শিরোনাম:

শ্রীনগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬

প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৪ পিএম  (ভিজিটর : ১৪)

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের এক কর্মকর্তাও আহত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগর বাজারের জমজম টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীনগরে পৃথক কর্মসূচির আয়োজন করে দলটির বিবদমান দুই পক্ষ। একটি পক্ষ স্থানীয় সংসদ সদস্য শেখ আবদুল্লাহর সমর্থক এবং অপরটি বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুর সমর্থক হিসেবে পরিচিত।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিতে শেখ আবদুল্লাহর সমর্থকেরা মিছিল নিয়ে শ্রীনগর বাজারে এলে সপু সমর্থকদের সঙ্গে তাঁদের সংঘর্ষ শুরু হয়। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তের মাথায় ইটের টুকরার আঘাত লাগে। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন। তাঁর আঘাত গুরুতর নয়।

মিল্টন দত্ত জানান, সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝