Dhaka, Saturday | 29 August 2026
         
English Edition
   
Epaper | Saturday | 29 August 2026 | English
শিরোনাম:

সরকারি অর্থ আত্মসাৎ করলে কাউকে ছাড় দেয়া হবে না: হুইপ দুলু

প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৪:৫৮ পিএম  (ভিজিটর : ৮)

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ কেউ আত্মসাৎ করলে তাকে অবশ্যই আইনের আওতায় এনে জেলখানায় পাঠানো হবে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজের অনুদান এবং ২৬৭ জন দুস্থ ও অসহায় রোগীর মাঝে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে হুইপ দুলু সর্বমোট ১৩ লাখ ৩৫ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা শুরু হয়েছে। আগামী পাঁচ বছরে কোনো স্কুল, মসজিদ, মাদ্রাসা, মন্দির কিংবা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি অনুদান থেকে বঞ্চিত হবে না। প্রতিটি প্রতিষ্ঠানকে সরকারের অর্থায়নের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

দুলু আরও বলেন, আওয়ামী লীগের আমলে সরকারি অর্থ লুটপাট ও দুর্নীতির যে অভিযোগ রয়েছে, তার পুনরাবৃত্তি আর হতে দেওয়া হবে না। সরকারি অর্থ জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। দুর্নীতির মাধ্যমে সরকারি টাকা কারও ব্যক্তিগত পকেটে গেলে তাকে অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুমনী আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাবসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এফপি/অ




সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝