Dhaka, Saturday | 22 August 2026
         
English Edition
   
Epaper | Saturday | 22 August 2026 | English
শিরোনাম:

বুড়িগঙ্গার আরমানিটোলা থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ পলিথিন জব্দ

প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৫:২৭ পিএম  (ভিজিটর : ১৫)

রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরবর্তী আরমানিটোলা এলাকা থেকে প্রায় ৩ কোটি ৬৩ লাখ টাকা মূল্যের ২৪ হাজার ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার রাত থেকে সকাল পর্যন্ত চালানো বিশেষ অভিযানে একটি নির্মাণাধীন ভবন থেকে এসব পলিথিন উদ্ধার করা হয়।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি দল বুড়িগঙ্গা নদীর তীরবর্তী আরমানিটোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সন্দেহজনক একটি নির্মাণাধীন ভবনে তল্লাশি চালানো হয়। এ সময় সেখানে মজুত রাখা ২৪ হাজার ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়। পরে এসব পলিথিন জব্দ করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের সময় জব্দ করা পলিথিনের প্রকৃত মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা নিষিদ্ধ পলিথিনের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষা ও নিষিদ্ধ পলিথিনের ব্যবহার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝