Dhaka, Saturday | 22 August 2026
         
English Edition
   
Epaper | Saturday | 22 August 2026 | English
শিরোনাম:

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত - ১

প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১:০৫ পিএম  (ভিজিটর : ১২)

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তোতা মিয়া (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক রুমান (২৮) গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাকে গাড়ির ভেতর থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) রাত ৩টা ১২ মিনিটের দিকে উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী মাছের পোনা বোঝাই একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তোতা মিয়া নিহত হন। একই সময় কাভার্ড ভ্যানের চালক রুমান গাড়ির ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে অত্যাধুনিক স্পেডারসহ প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে গাড়ির ভেতর থেকে আহত চালককে উদ্ধার করা হয়। এরপর ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

নিহত তোতা মিয়া নওগাঁ জেলার রাণীনগর থানার পারুল ভূসিয়া এলাকার আমজাদের ছেলে। আহত রুমানের বাড়ি বগুড়ার আদমদিঘী এলাকায়।

ফায়ার সার্ভিস নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয় বলে জানা গেছে। পরে তা স্বাভাবিক হয়ে আসে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝