খুলনা নগরীতে গাড়ির চাপায় হোসেনে আরা নিলা পঞ্চাশোর্ধ এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ আগষ্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর মুজগুন্নী আবাসিক এলাকার ২১ নং রোডের সামনে ঘটনাটি ঘটে।
নিহত ওই নারী মুজগুন্নী আবাসিক এলাকার বাসিন্দা বখতিয়ার হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে নিহত ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় রাস্তার মাঝখানে থাকা একটি গর্তে তিনি পড়ে যান।
এর আগে নতুনরাস্তা থেকে ছেড়ে আসা গড়াই পরিবহণ থেকে যাত্রী নামছিল ঘটনাস্থলের কিছু দুরে। পরিবহনে থাকা চালক নারীকে দেখতে না পেয়ে তার শরীরের ওপর দিয়ে চালিয়ে সামনের দিকে চলে যায়।
ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ শাহাজাহান আহমেদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এফপি/ফ