Dhaka, Friday | 14 August 2026
         
English Edition
   
Epaper | Friday | 14 August 2026 | English
শিরোনাম:

বরগুনায় IBRP প্রকল্পের আওতায় বিভিন্ন সেতুর নির্মাণকাজ পরিদর্শন

প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৬:৫৯ পিএম  (ভিজিটর : ৮)

দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ সেতুগুলো পুনর্নির্মাণ ও পুনর্বাসনের লক্ষ্যে বরগুনায় চলমান দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনর্নির্মাণ ও পুনর্বাসন প্রকল্প (IBRP)-এর আওতায় বিভিন্ন সেতুর নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (IMED), পরিকল্পনা কমিশন ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শুক্রবার (১৪ আগস্ট) বরগুনার বিভিন্ন এলাকায় চলমান সেতুর নির্মাণকাজ পরিদর্শন করা হয়। এ সময় প্রকল্পের কাজের অগ্রগতি, নির্মাণের গুণগত মান, বাস্তবায়ন প্রক্রিয়া এবং স্থানীয় জনগণের সুবিধা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়।

জানা যায়, ২০২৪ সালের ২২ জুন বরগুনার আমতলীতে একটি সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় নয়জনের প্রাণহানির ঘটনা ঘটে। ওই ঘটনার পর দক্ষিণাঞ্চলের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ সেতুগুলো পুনর্নির্মাণের বিষয়টি আরও গুরুত্ব পায়। এরই ধারাবাহিকতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বরগুনার বিভিন্ন সেতুর নির্মাণকাজ হাতে নেয়।

পরিদর্শনকালে প্রকল্প পরিচালক শরীফ মোহাম্মদ জামাল উদ্দিন, বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান, IMED-এর সহকারী পরিচালক মো. কামাল হোসেন, বরগুনার সিনিয়র সহকারী প্রকৌশলী শ্যামল কুমার গাইন, আমতলী উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলীসহ সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, ঠিকাদার ও স্থানীয় উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা জানান, সেতুগুলোর নির্মাণকাজে গুণগত মান ও নির্ধারিত সময়সীমা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থা আরও নিরাপদ ও গতিশীল করতে প্রয়োজনীয় সেতুগুলো পুনর্নির্মাণ ও পুনর্বাসনের মাধ্যমে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝