Dhaka, Sunday | 24 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 24 May 2026 | English
রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যেই সমাপ্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঈদযাত্রায় সদরঘাটে প্রস্তুত ১৭২ লঞ্চ
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৩ কোটি
আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা ৭ দিনের ঈদের ছুটি
শিরোনাম:

বরগুনায় জেলা পরিষদের প্রশাসককে প্রাথমিক শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা

প্রকাশ: রবিবার, ২৪ মে, ২০২৬, ৭:৫৮ পিএম  (ভিজিটর : ৮১)

বরগুনা জেলা পরিষদের সম্মানিত প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বরগুনা সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।

এ উপলক্ষে রবিবার (২৪ মে) সকাল ১১টায় জেলা পরিষদের হলরুমে এক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। পরে অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ূন হাসান শাহীন, বিএনপি নেতা এ জেড এম সালেহ ফারুক, বেতাগী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ রাসেল সাবরিন, বামনা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ছগির হোসেন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় সভাপতিত্ব করেন রায়েরতবক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বরগুনা সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি মোঃ জহিরুল ইসলাম বাদল।

মতবিনিময় সভায় শিক্ষক নেতৃবৃন্দ ও বিএনপি নেতারা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষকদের অধিকার এবং একটি কার্যকর শিক্ষক সংগঠন গঠনের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বরগুনা সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসূল কুট্টি মৃধা বলেন, দীর্ঘ সময় ধরে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যক্রম গঠনতান্ত্রিক ধারায় পরিচালিত হয়নি। নবগঠিত কমিটি শিক্ষকদের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, একটি শিক্ষক সমিতির মূল কাজ হলো শিক্ষকদের স্বার্থ রক্ষা করা এবং তাদের পাশে থাকা। আমরা সব শিক্ষককে সঙ্গে নিয়ে একটি শিক্ষকবান্ধব পরিবেশ গড়ে তুলতে চাই।

তিনি নবগঠিত কমিটির কার্যক্রম সফল করতে শিক্ষক সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে। শিক্ষকদের যেকোনো প্রয়োজনে আমরা পাশে থাকব।

তিনি আরও বলেন, শিক্ষকদের কল্যাণে প্রয়োজনে ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকেও সহায়তা দেওয়ার চেষ্টা করবেন।

সভা শেষে নবগঠিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে যান। পরে সেখানে অন্যান্য শিক্ষকরা নবাগত কমিটির নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝