Dhaka, Wednesday | 20 May 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 20 May 2026 | English
হাম রোগীদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা
বাবরকে ফিরিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিল বাংলাদেশ
সব পুড়লেও অক্ষত কুরআনের হরফ!
৬৫,৫৯২ হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন, ১৮ বাংলাদেশির মৃত্যু
শিরোনাম:

জেলা পরিষদ প্রশাসক

দক্ষ নার্স তৈরি করতে পারলে বিশ্বে শক্ত অবস্থান তৈরি করতে পারবে বাংলাদেশ

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৯:৩৬ পিএম  (ভিজিটর : ১৬)

একটুখানি সুন্দর হাসি আর একটুখানি সুন্দর ব্যবহার, যা একজন রোগীর জন্য সুস্থ হওয়ার পেছনের মূল চাবিকাঠি। একজন চিকিৎসক কেবল সুস্থ হওয়ার পথ দেখান। সে পথে হাঁটতে যারা হাত ধরেন, তারাই হল নার্স। আর এই পেশাটি অন্য পেশাগুলোর মধ্যে অন্যতম। এ পেশায় নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে যেমন নিজেকে একটি ভালো জায়গায় উপস্থাপন করতে পারা যাবে, ঠিক তেমনি বিশ্বের দরবারে একটি শক্ত অবস্থান তৈরি হবে বাংলাদেশের।

বরগুনা নার্সিং ইনস্টিটিউট'র আয়োজনে ও ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টার দিকে বরগুনা জেনারেল হাসপাতাল সংলগ্ন পৌর কমপ্লেক্স মিলনায়নে ASSET প্রকল্পের আওতায় বরগুনা নার্সিং ইনস্টিটিউট এর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের “জব ফেয়ার” অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যকালে বরগুনা জেলা পরিষদ এর প্রশাসক মোঃ নজরুল ইসলাম মোল্লা এসব কথা বলেন।

এসময় বরগুনা সিভিল সার্জন ডা: মোহাম্মদ আবুল ফাত্তাহ তার বক্তব্যে বলেন, হাতে কলমে প্রশিক্ষণপ্রাপ্ত নার্স না নিয়ে যাতে করে সকল প্রাইভেট হাসপাতালগুলোতে রেজিস্ট্রার্ড নার্স নিয়োগ করা হয়, সে ব্যাপারে প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালগুলোকে সচেতন থাকতে হবে। অনাকাঙ্খিল কোন দুর্ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারেও সজাগ থাকার আহ্বান জানান তিনি।  

‘জব ফেয়ার’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বরগুনা সিভিল সার্জন ডা: মোহাম্মদ আবুল ফাত্তাহ্, জেলা বিএনপি'র সাবেক সিনিয়র সহ-সভাপতি এ,জেড,এম সালেহ্ ফারুক, জেলা কৃষক দল'র সভাপতি মোঃ মাসুদুর রহমান মানসু, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন এর জেলা সভাপতি সালেহ মাহমুদ সুমন শরীফ ও সাধরণ সম্পাদক মুহা. আবু হাসান  এবং বরগুনা প্রেসক্লাব এর সভাপতি হাফিজুর রহমান।

বরগুনা নার্সিং ইনস্টিটিউট'র ইন্সট্রাক্টর ইনচার্জ ও ASSET প্রকল্পের আইডিজি ম্যানেজার মরিয়ম আক্তার খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন, বরগুনা নার্সিং ইনস্টিটিউট'র মাইক্রোবায়োলজি এন্ড ফার্মাকোলজি বিভাগ'র লেকচারার শাওন মুতাইত ও ২৫০ শয্যা বরগুনা জেনারেল হাসপাতাল'র সিনিয়র স্টাফ নার্স জাকিয়া পারভীন।

অনুষ্ঠান শেষে নার্সিং শিক্ষার্থীরা স্টলের মাধ্যমে তাদের বায়োডাটা প্রদর্শন করেন। যা বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন, বরগুনা জেলা শাখার দায়িত্বে থাকা ব্যক্তিরা যথাসম্ভব দক্ষতাকে প্রাধান্য দিয়ে চাকুরি দেয়ারও আশ্বাস দেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝