Dhaka, Thursday | 9 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 July 2026 | English
আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে দুইভাবে
ঢাকাসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আভাস
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী নেদারল্যান্ড
বিনোদন দুনিয়ায় চমক, এআই অভিনেত্রীকে নিয়ে হচ্ছে সিনেমা
শিরোনাম:

কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির উদ্বোধন পীরগাছায়

প্রকাশ: রবিবার, ১৭ মে, ২০২৬, ৬:০৩ পিএম  (ভিজিটর : ৩৪)

ঔষধ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির পীরগাছা উপজেলা উপ-শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৭ মে) দুপুরে পীরগাছা বাজারস্থ কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধন করেন রংপুর জেলা ও পীরগাছা উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগাছা উপজেলা উপ-শাখা কমিটির সভাপতি আব্দুল মান্নান।

কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির রংপুর জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি খোন্দকার মারুফ ইলাহী, পীরগাছা উপজেলা উপ-শাখার সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম, বর্তমান কমিটির সহ-সভাপতি আবুল কাশেম, সদস্য মাহমুদুল হাসান দুলাল, আব্দুল আউয়াল, বিজন কুমার দাস, পল্লী চিকিৎসক মনিরুজ্জামান মামুন ও এসকেএফ এর আর এস এম আলমগীর হোসেন।

এর আগে অতিথিবৃন্দ ফিতা কেটে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন এবং জেলা নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে জেলা কমিটির সদস্যবৃন্দ, উপজেলা কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন ঔষধ কোম্পানির ম্যানেজার ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝