Dhaka, Thursday | 9 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 July 2026 | English
আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে দুইভাবে
ঢাকাসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আভাস
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী নেদারল্যান্ড
বিনোদন দুনিয়ায় চমক, এআই অভিনেত্রীকে নিয়ে হচ্ছে সিনেমা
শিরোনাম:

পীরগাছা সরকারি কলেজের অধ্যক্ষের সাথে ছাত্রদলের মতবিনিময় সভা

প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৮:০৬ পিএম  (ভিজিটর : ৫৬)

রংপুরের পীরগাছা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর সাজ্জাদুর রহমানের সাথে মতবিনিময় করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কলেজ শাখার নেতৃবৃন্দ।

সোমবার (১১ মে) দুপুরে অধ্যক্ষের কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রদল নেতৃবৃন্দ নতুন অধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মতবিনিময়কালে পীরগাছা উপজেলা ছাত্রদলের আহবায়ক ও সাবেক কলেজ শাখার সাধারণ সম্পাদক লোকমান হোসেন, পীরগাছা সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হাসান প্রান্তিক, পীরগাছা সরকারি কলেজ শাখার সভাপতি আবির হাসান লিমন, সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক মাশরাফি মাহি, ছাত্রনেতা রাজ, জিতু, সিয়াম, মুরসালিন, আজমাঈলসহ কলেজ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা: মোরশেদা বেগম, বিভাগীয় প্রধান এজাজুল ইসলাম, প্রভাষক নিজাম উদ্দিন খাঁজা, মাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এসময় ছাত্রদল নেতৃবৃন্দের পক্ষ থেকে সুষ্ঠু পরিবেশ, মব কালচার প্রতিরোধ, শিক্ষার্থীদের জন্য আবাসিক ছাত্রাবাসের ব্যবস্থা করণ, ওয়াশরুম, খাবার ক্যান্টিন চালু, কমনরুম, বিশুদ্ধ পানির ব্যবস্থা করণ ও কলেজের অবকাঠামো উন্নয়নের বিষয়ে মতামত প্রদান করা হয়।

এতে কলেজের অধ্যক্ষ প্রফেসর সাজ্জাদুর রহমান পর্যায়ক্রমে কলেজের নানা সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝