Dhaka, Saturday | 18 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 April 2026 | English
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
আগামী পাঁচ দিনে বজ্র ও শিলাবৃষ্টির পূর্বাভাস
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের সূচি প্রকাশ
শিরোনাম:

কুমিল্লায় শিক্ষক লাঞ্ছিত, বিচারের দাবিতে ডিমলায় উত্তাল প্রতিবাদ সভা

প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:৪২ পিএম  (ভিজিটর : ৯)

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোপালনগর মহিলা আলিম মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষক জাহাঙ্গীর হোসেনের হাতে একই মাদ্রাসার বাংলা শিক্ষক খাইরুল ইসলামকে প্রকাশ্যে লাঞ্ছিতের বিচারের দাবিতে নীলফামারীর ডিমলায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় শিক্ষকসহ এলাকার সচেতন নাগরিক সমাজ।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাট বাজারে স্থানীয় শিক্ষকসহ এলাকার সচেতন নাগরিকদের ব্যানারে এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন, লাঞ্ছিতের শিকার শিক্ষক খায়রুল ইসলামের মা খতেজা বেওয়া, সুরক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুন্সি সাদেক সালেহ, বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি রাশেদ ইসলাম, দক্ষিণ ছাতনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খতিবর ইসলাম, সমাজ সেবক আবু সাঈদ বিন মোল্লা, ইউ আইটি স্কুল এন্ড কলেজর অধ্যক্ষ বেলাল হোসেন, ছাত্রনেতা ইউসুফ শাকিল, জাফর হোসেন জাকির প্রমূখ। এ সময় তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝