ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের উপর ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে গুলিবর্ষণের প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে বিএনপির হামারবাড়ী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।এদিকে জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে ওয়ারিয়র্স অফ জুলাই সংগঠনের উদ্যোগে জেলার মিশন মোড়ে ও কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
এফপি/অ