Dhaka, Thursday | 27 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 27 August 2026 | English
শিরোনাম:

ভূরুঙ্গামারীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল’র কমিটি গঠন

প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৮:৩০ পিএম  (ভিজিটর : ২৪০)

ভূরুঙ্গামারীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সংগঠনটির নির্ধারিত প্যাডে ঘোষণার মাধ্যমে দ্য ফিনান্সিয়াল পোস্ট- এর ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি সাংবাদিক রফিকুল ইসলাম কে সভাপতি এবং তালাশ বিডি এর উপজেলা প্রতিনিধি মোঃ মাইদুল ইসলাম (সোহান) কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি অনুমোদন দেন সংগঠনটির চেয়ারম্যান ও সেল প্রধান মোঃ খায়রুল আলম রফিক এবং পরিচালক (প্রশাসন ও এডমিন) খায়রুল ইসলাম আল আমিন।

নতুন কমিটিতে সহ-সভাপতি  হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক ঢাকার ডাক এর মোঃ মাসুদ আল করিম, দৈনিক প্রজন্ম সমাচার এর মোঃ নজরুল ইসলাম, দৈনিক শিরোমনি উপজেলা প্রতিনিধি মোঃ সাঈদুর রহমান, দৈনিক দেশের কন্ঠ  এর উপজেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন দৈনিক আই বার্তা এর মোঃ গোলাম মোস্তফা, দৈনিক আজকের খবর এর মোঃ রাসেল ইসলাম, দৈনিক দেশি নিউজ এর উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান সজীব। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক সকালের সময় এর উপজেলা প্রতিনিধি এস এম মহিবুল নাঈম সিমন,সহ- সাংগঠনিক সম্পাদক দৈনিক প্রতিবাদ এর উপজেলা প্রতিনিধি মোঃ শাহীন আলম, সহ- সাংগঠনিক সম্পাদক টু সময় সংবাদ এর উপজেলা প্রতিনিধি মোঃ কফিল উদ্দিন, সহ- সাংগঠনিক সম্পাদক রোজ টিভি ইউ কে এর উপজেলা প্রতিনিধি মোঃ আনিছুর রহমান।

এছাড়াও দৈনিক গণ সংবাদ এর উপজেলা প্রতিনিধি মোঃ রুহুল রাসেল অর্থ সম্পাদক, দৈনিক জনতার খবর এর জেলা প্রতিনিধি আব্দুর রহিম ইসলাম রনি সহ- অর্থ সম্পাদক, দৈনিক ৭১ বাংলা এর উপজেলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান দপ্তর সম্পাদক, দৈনিক মর্নিং পোষ্ট এর স্টাফ রিপোর্টার মোঃ শফিকুল ইসলাম সহ- দপ্তর সম্পাদক, দৈনিক সোনালী সময় এর স্টাফ রিপোর্টার মোঃ রিয়াজুল ইসলাম প্রচার সম্পাদক। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক প্রতিবাদ এর স্টাফ রিপোর্টার মোঃ আতোয়ার রহমান, স্বদেশ কন্ঠ প্রতিদিন এর জেলা প্রতিনিধি মোঃ সাইদুর রহমান, দৈনিক তালাশ টাইমস এর উপজেলা প্রতিনিধি মোছাঃ শরিফা আক্তার, দৈনিক স্বদেশ প্রতিদিন এর উপজেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন।

আগামী এক বছর মেয়াদে নবগঠিত এই কমিটি সাংবাদিকদের নিরাপত্তা, অধিকার সংরক্ষণ ও পেশাগত মর্যাদা রক্ষায় সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে বলে জানানো হয়েছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝