Dhaka, Sunday | 22 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 22 November 2026 | English
শিরোনাম:

সাউন্ডগ্রেনেড-জলকামানে জাতীয় পার্টির কর্মী সমাবেশ পণ্ড

প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৫:৩৮ পিএম  (ভিজিটর : ১৩৩)

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কর্মী সমাবেশে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দলটির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পানি ছোড়া হয় জলকামান থেকেও।

আজ ‎শনিবার (১১ অক্টোবর) বিকেল ৩টা ৪০ মিনিটে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ঘটনায় পথচারী ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আতঙ্কিত মানুষের অনেকে ছোটাছুটি করতে থাকেন।

জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, সমাবেশে বক্তব্য চলাকালীন হঠাৎ করে পুলিশ জলকামান থেকে পানি নিক্ষেপ করে। এ সময় কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পুলিশকে বারবার অনুরোধ করার পরও তারা সম্মেলন করতে দেয়নি বলে দলটির নেতাকর্মীরা অভিযোগ করেছে।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘আমরা তাদের সমাবেশ করতে নিষেধ করেছিলাম। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা সমাবেশ শুরু করে। সমাবেশ ঘিরে যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছি।’

ডিসি মাসুদ আলম আরও বলেন, ‘তারা যদি ছোটো করে সমাবেশ করতো তাও কথা ছিল। হুট করে রাস্তা বন্ধ করে মঞ্চ বানিয়ে অনেকগুলো চেয়ার বিছিয়ে তারা বড় সমাবেশ করছিল না জানিয়ে। এর মধ্যে আবার দুইটা গ্রুপ। তাই সাউন্ড গ্রেন্ডেড নিক্ষেপ করা হয়েছে সরে যেতে।’

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝