Dhaka, Friday | 23 October 2026
         
English Edition
   
Epaper | Friday | 23 October 2026 | English
শিরোনাম:

আফগানদের বিপক্ষে নাটকীয় জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১১:০১ এএম  (ভিজিটর : ১৬৪)

৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ দলকে উদ্ধার করলেন নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন। মাত্র ১৮ বলে ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে নিয়ে গেলেন জয়ের বন্দরে।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ৪ উইকেটের জয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ। ১৫২ রানের লক্ষ্য ৮ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে তারা।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ১০৯ রান যোগ করেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। দুজনই খেলেন পঞ্চাশছোঁয়া ইনিংস।

১২তম ওভারে প্রথম উইকেট পড়ার পর মাত্র ৯ রানের মধ্যে আরও ৫ উইকেট হারায় তারা। এরপর সোহান ১৩ বলে ২৩ ও রিশাদ ৯ বলে ১৪ রানে অপরাজিত ইনিংস খেলেন।

৪ ওভারে মাত্র ১৮ রানে ৪ উইকেট নেন রশিদ খান। এর আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টিতে ১৫১ রান সংগ্রহ করে আফগানিস্তান। নোটকিাজয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
 
৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ দলকে উদ্ধার করলেন নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন। মাত্র ১৮ বলে ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে নিয়ে গেলেন জয়ের বন্দরে।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ৪ উইকেটের জয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ। ১৫২ রানের লক্ষ্য ৮ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে তারা।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ১০৯ রান যোগ করেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। দুজনই খেলেন পঞ্চাশছোঁয়া ইনিংস।

১২তম ওভারে প্রথম উইকেট পড়ার পর মাত্র ৯ রানের মধ্যে আরও ৫ উইকেট হারায় তারা। এরপর সোহান ১৩ বলে ২৩ ও রিশাদ ৯ বলে ১৪ রানে অপরাজিত ইনিংস খেলেন।

৪ ওভারে মাত্র ১৮ রানে ৪ উইকেট নেন রশিদ খান। এর আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টিতে ১৫১ রান সংগ্রহ করে আফগানিস্তান। 
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝