Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

কসবায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা, ইজিবাইক চালকের ১ বছর কারদণ্ড!

প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৯ পিএম আপডেট: ০৩.০৯.২০২৫ ১০:৪২ পিএম  (ভিজিটর : ১৭৩)

কসবায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা করায় দুলাল মিয়া (৪৫) নামে এক ইজিবাইক চালককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে কসবা-আখাউড়া সড়কের বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।

দুলাল মিয়া উপজেলার একই ইউনিয়নের চাপিয়া গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। জানা যায়, সকালে শিশুটি ইজিবাইকে বাড়ি ফেরার সময় দুলাল মিয়া তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এতে শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং ঘটনাটি জানার পর দুলালকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত তাকে সাজা প্রদান করেন।

উল্লেখ্য, এর আগেও একই ধরনের অপরাধে দুলাল মিয়াকে অর্থদণ্ড দিয়েছিল ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম বলেন, শিশুটিকে শ্লীলতাহানির চেষ্টা করায় অভিযুক্ত ইজিবাইক চালক দুলাল মিয়াকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝