Dhaka, Sunday | 22 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 22 November 2026 | English
শিরোনাম:

নওগাঁয় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১:৩৯ পিএম আপডেট: ২২.১১.২০২৬ ১:৪১ পিএম  (ভিজিটর : ৩৮)

নওগাঁর মান্দায় আটটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত ও প্রায় ১০ বছর ধরে পলাতক থাকা সাইফ উদ্দিন বিশ্বাস (৫৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার শালদহ গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাইফ উদ্দিন বিশ্বাস ওই গ্রামের মৃত কসিম উদ্দিন বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে দায়ের করা আটটি সিআর মামলায় তাঁর বিরুদ্ধে আদালতের সাজা পরোয়ানা রয়েছে। এসব মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মজিবর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইফ উদ্দিন বিশ্বাসকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝