Dhaka, Sunday | 22 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 22 November 2026 | English
শিরোনাম:

নৈতিকতা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রত্যয়ে নেছারাবাদে ডি. এস. একাডেমির যাত্রা

প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১:৩৩ পিএম আপডেট: ২২.১১.২০২৬ ১:৪২ পিএম  (ভিজিটর : ১৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নৈতিক মূল্যবোধ, ইসলামি আদর্শ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে পিরোজপুরের নেছারাবাদে যাত্রা শুরু করেছে ডি. এস. একাডেমি। প্রচলিত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, আদব-আখলাক, আত্মিক উন্নয়ন, প্রযুক্তিগত দক্ষতা ও নেতৃত্বের গুণাবলিতে সমৃদ্ধ করে দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার সকাল ১০টায় নেছারাবাদ বাসস্ট্যান্ডের ডাকবাংলোসংলগ্ন নিউমার্কেট এলাকায় প্রতিষ্ঠানটির উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমির ও ছারছীনা দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু বকর কর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ দীনিয়া বোর্ডের চেয়ারম্যান ও ছারছীনা দারুসসুন্নাত মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা ড. সৈয়দ মোহাম্মদ শরাফত আলী।

নেছারাবাদ বাসস্ট্যান্ডসংলগ্ন নিউমার্কেট এলাকায় ছারছীনা দারুসসুন্নাত মাদ্রাসার কাছাকাছি মনোরম ও নিরাপদ পরিবেশে গড়ে তোলা হয়েছে ডি. এস. একাডেমি। জাতীয় শিক্ষাক্রমের পাশাপাশি সুন্নাহভিত্তিক মাদ্রাসা শিক্ষার সমন্বয়ে একটি স্বতন্ত্র ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

শিক্ষার্থীদের ইংরেজি ও আরবি ভাষায় দক্ষ করে তোলার পাশাপাশি দৈনিক পাঠপরিকল্পনা, নিয়মিত মূল্যায়ন, নির্ধারিত বাড়ির কাজ এবং অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষকদের মাধ্যমে মানসম্মত পাঠদান নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আধুনিক শিক্ষার প্রসারে একাডেমিতে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ, কম্পিউটার ও রোবোটিক্স শিক্ষা, কোডিং, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষাসহায়তা, ভার্চ্যুয়াল রিয়েলিটি ল্যাব এবং থ্রিডি ডিজাইন ও মডেল তৈরির মতো প্রযুক্তিনির্ভর কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।
পাশাপাশি বিজ্ঞান, সাহিত্য, ইসলামি ক্যালিগ্রাফি, নাশিদ, বিতর্ক, পাবলিক স্পিকিং ও খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের দক্ষতা বিকাশে বিভিন্ন ক্লাব ও সহশিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সিসিটিভি পর্যবেক্ষণ, স্বাস্থ্য ও পুষ্টিসেবা, সবুজ ক্যাম্পাস, উন্মুক্ত শ্রেণিকক্ষ এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির। ডি. এস. একাডেমির লক্ষ্য শুধু শিক্ষিত প্রজন্ম তৈরি করা নয়; বরং জ্ঞান, প্রজ্ঞা, নৈতিকতা ও আধুনিক দক্ষতায় সমৃদ্ধ আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও আদর্শ মানুষ গড়ে তোলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমদ, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান, দীনিয়া মাদ্রাসার মুদির মাওলানা মাহমুদুম মুনির হামিম, মাহমুদুর রহমান খান স্মৃতি ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ, জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রমজনুল ইসলাম, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মাসুম বিল্লাহ, ডি. এস. একাডেমির প্রধান শিক্ষক মো. আতিকুল্লাহ (মাদানি), স্বরূপকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, আলকিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, মাওলানা দেলোয়ার হোসেনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

এ সময় শিক্ষাব্যবস্থা, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ এবং আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সমন্বয়ে শিক্ষার্থীদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা মো. রুহুল আমিন এবং ছারছীনা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. রুহুল আমিন আফসারি।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝