Dhaka, Sunday | 22 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 22 November 2026 | English
শিরোনাম:

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় খাদে তিন যানবাহন, নিহত ২

প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১:১২ পিএম  (ভিজিটর : ৫৫)

লালমনিরহাট সদর উপজেলার রংপুর-বড়বাড়ী মহাসড়কের ফকিরের তকেয়া এলাকায় ট্রাকের ধাক্কায় ট্রাক, মোটরসাইকেল ও গরু বহনকারী নছিমন খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি গরুও মারা গেছে। 

রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
‎
‎স্থানীয়রা জানান, রংপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি ট্রাক লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় গরুবাহি নছিমন ও মোটরসাইকেলকে ধাক্কা দিলে সংঘর্ষের তীব্রতায় তিনটি যানবাহনই রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী ফজলুল হক (৪৭) নিহত হন। তিনি সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া এলাকার বাসিন্দা।
‎
‎এ ছাড়া মোটরসাইকেল আরোহী আহত ইমদাদুল হককে (৪৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
‎
‎লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রেজাউল ইসলাম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি নছিমনকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে গরু ব্যবসায়ী ফজলুল হকের মৃত্যু হয়। পরে ইমদাদুল হককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশ আরও তথ্য সংগ্রহ করছে।
‎
‎দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরো দুজন আহত হয়েছেন।তাদের কে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‎
‎খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। খাদে পড়ে যাওয়া যানবাহনগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝