Dhaka, Thursday | 19 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 19 November 2026 | English
শিরোনাম:

সশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজ

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:১৪ পিএম  (ভিজিটর : ১৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে আগামী ২১ নভেম্বর (শনিবার) দেশের চারটি স্থানে বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। বুধবার (১৮ নভেম্বর) নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ নভেম্বর ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশালে নির্ধারিত স্থানে দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত সর্বসাধারণ নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করতে পারবেন।

নির্ধারিত স্থানগুলো হলো—

    ঢাকা: সদরঘাট।
    চট্টগ্রাম: নেভাল বার্থ/বিএন আরআরবি।
    খুলনা: খুলনা নেভাল বার্থ/রকেট ঘাট এবং দিগরাজ নেভাল বার্থ/মোংলা বন্দর।
    বরিশাল: বরিশাল বিআইডব্লিউটিএ ঘাট।

সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য নৌবাহিনীর জাহাজ পরিদর্শনের এ সুযোগ রাখা হয়েছে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝