Dhaka, Thursday | 19 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 19 November 2026 | English
শিরোনাম:

সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১:০৮ পিএম  (ভিজিটর : ৪৬)
ফাইল ছবি

ফাইল ছবি

‎সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি। 

এসআরবি ফোর্সেস সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করা হয়েছে। এসআরবি-০১-এর একটি আভিযানিক দল বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

‎গ্রেপ্তারের পর তাকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআরবির এই কর্মকর্তা।
‎
লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরু আওয়ামী লীগ সরকারের সময় নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝