Dhaka, Monday | 31 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 31 August 2026 | English
শিরোনাম:

রাসায়নিক দুর্ঘটনা মোকাবিলায় হাসপাতাল প্রশিক্ষণ

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৮:৩৮ পিএম  (ভিজিটর : ১২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশে রাসায়নিক শিল্পাঞ্চলের নিকটবর্তী সরকারি হাসপাতালগুলোর চিকিৎসক ও নার্সদের রাসায়নিক দুর্ঘটনা মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে ‘Chemical Incident Preparedness for Hospitals (HOSPREP)’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) প্রথম ধাপে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডবিউসি), সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকার ব্যবস্থাপনায় ৩০ ও ৩১ আগস্ট এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল রাসায়নিক দুর্যোগ ও দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের চিকিৎসাসেবা প্রদানকারী হাসপাতালগুলোর দক্ষতা বৃদ্ধি করা।

হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আগত কর্মকর্তাসহ মোট ৭৬ জন প্রশিক্ষণার্থী এতে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে জরুরি হাসপাতাল ব্যবস্থাপনা পরিকল্পনা, রাসায়নিক দুর্ঘটনায় হতাহত ব্যক্তিকে রাসায়নিক দূষণমুক্ত করার পদ্ধতি, ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট এবং চিকিৎসাসংশ্লিষ্ট ব্যক্তিদের সেকেন্ডারি কন্টামিনেশন (Secondary Contamination) প্রতিরোধের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝