Dhaka, Tuesday | 18 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 18 August 2026 | English
শিরোনাম:

কুড়িগ্রামে দাদার ধর্ষণের শিকার এক যুবতী

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৪:০৩ পিএম  (ভিজিটর : ১০৪)

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রতিবেশী দাদা কর্তৃক তালাকপ্রাপ্ত ২১ বছরের এক বাক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের ঘটনা ঘটেছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে বাড়ীতে কোন লোকজন না থাকার সুযোগে অভিযুক্ত শাহাদাৎ হোসেন ভুক্তভোগী ওই যুবতীকে তার শয়ন ঘরের ভীতরে কাপড় দিয়ে মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষণ করে।

এই ঘটনায় ভুক্তভোগী ওই যুবতী অভিযুক্ত ব‍্যক্তি শাহাদাৎ হোসেন (৪০) এর নামে ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ব‍্যক্তি উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ ঘন্টিগড় গ্রামের মৃত মাইন উদ্দিন শেখ এর ছেলে।

ধর্ষণ করার পর আসামী চলে যাওয়ার সময় উক্ত ঘটনা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে ওই যুবতী শারীরিক ভাবে সাময়িক অসুস্থ হলে ধর্ষনের কথা তার মাকে জানায়। এই ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী ওই যুবতী ওই দিন রাতেই ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। 
অভিযোগের সত‍্যতা পেয়ে ভূরুঙ্গামারী থানায় মামলা রেকর্ড করে পুলিশ। যার মামলা নম্বর ২৮ তারিখ-১৭.০৮.২৬।

এই বিষয়ে ইউপি সদস‍্য সিরাজুল ইসলাম বাবু ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত ব‍্যক্তি গা ঢাকা দিয়েছে। ভুক্তভোগীকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, এই ঘটনার থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত ব‍্যক্তি পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশের চেষ্টা অব‍্যাহত আছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝