নওগাঁর মান্দায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে বাঁশবাড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় মাদক সংক্রান্ত অপরাধে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ওই ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের এই ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা নিয়মিত অব্যাহত থাকবে। তবে শুধু আইনি পদক্ষেপ দিয়েই মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, এজন্য সমাজের সব স্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা প্রয়োজন।”
এফপি/ফ