Dhaka, Wednesday | 30 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 30 September 2026 | English
শিরোনাম:

কুড়িগ্রামে মাদকসহ নারী গ্রেফতার

প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২:২০ পিএম  (ভিজিটর : ১০৪)

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট সহ মর্জিনা আক্তার(৪০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।  

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে এবং স্থানীয় জনগণের সহায়তায় সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

আটককৃত ওই নারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের বানুর কুটি গ্রামের আতোয়ার হোসেনের মেয়ে। 

তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৬ হাজার ২ শত ৯০ টাকা। জব্দকৃত মালামালের আনুমানিক মোট মূল্য ৫৬ হাজার ২শত ৯০ টাকা।

পুলিশ সূত্র জানায়, আটক ওই নারী দীর্ঘদিন যাবত পোল্ট্রি মুরগির দোকানের ব‍্যবসার আঁড়ালে মূলত ইয়াবা কেনা-বেঁচা করে আসছিলেন। সোনাহাট স্থল বন্দরে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা সহ নানা রকমের অসামাজিক কর্মকাণ্ড করে আসছিলেন কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মর্জিনা আক্তার ওরফে গেন্দী। 

সোনাহাট স্থল বন্দরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মালামাল পরিবহনের কাজে আগত ট্রাকচালক ও পরিবহন শ্রমিকদের নিকট নিয়মিত ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিলেন তিনি। বিভিন্ন সময় তাকে গ্রেফতারের চেষ্টা করা হলেও সুকৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেত। 

অবশেষে শুক্রবার দুপুরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ওই নারী মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়া চলছে।

এফপি/ফ 
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝