Dhaka, Thursday | 20 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 20 August 2026 | English
শিরোনাম:

লালমনিরহাটে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৭:০৮ পিএম  (ভিজিটর : ৬৩)

লালমনিরহাটের সোনালী পার্কে ডাক্তার সেলিমা ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আসাদুল হাবিব দুলু এমপি।

অনুষ্ঠানে তিনি বলেন, রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে আগে প্রতিরোধে গুরুত্ব দিতে হবে। এজন্য সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে, যাদের বেশিরভাগই নারী। তারা গ্রামে গিয়ে মানুষকে স্বাস্থ্য সচেতন করবে।

তিনি আরও বলেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার স্বাস্থ্যখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। সরকারি হাসপাতালের সেবার মান উন্নয়নে বাজেট বাড়ানো হয়েছে এবং বেসরকারি খাতকেও সহায়তা করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনার বাংলা ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো. আসাদুল ইসলাম। বক্তব্য দেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ অনেকে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝