Dhaka, Thursday | 18 June 2026
         
English Edition
   
Epaper | Thursday | 18 June 2026 | English
জুবাইদা রহমান রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন: মঈন খান
আবারো বাড়ল সোনার দাম
তিন দিনে ইসলামী ব্যাংককে ৬ হাজার ৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক
মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস
শিরোনাম:

লালমনিরহাটে শিশু নন্দিনী রায়ের বাড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৩:৩৯ পিএম  (ভিজিটর : ১১)

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, যারা সরকারকে নানা প্রশ্নের মধ্যে ফেলতে চায় তারাই মব সৃষ্টি করেছে, সাধারণ মানুষ নয়। যারা ছোট্ট, নিষ্পাপ শিশু নন্দিনীকে হত্যা করতে পারে তারা নরপিশাচ।

বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলি বাড়ী গ্রামে হত্যার শিকার শিশু নন্দিনী রায়ের বাড়িতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আরো বলেন, পুলিশ ও প্রশাসন কারো বিপক্ষে নয়, যারা প্রশাসনের গাড়ি ভাংচুর করেছে তারা ক্রিমিনাল, তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। 

এ সময় লালমনিরহাট- ১  আসনের এমপি হাসান রাজীব প্রধান, লালমনিরহাট ২ আসনের এমপি রোকন উদ্দিন বাবুল, জেলা প্রশাসক মো. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
 
গত সোমবার বিকালে নিখোঁজ হয় শিশু নন্দিনী রায়। পরদিন মঙ্গলবার সকালে নন্দিনী রায়ের বস্তাবন্দী লাশ পাওয়া যায় একটি ভুট্টা খেতে। স্থানীয়রা লাশ উদ্ধার করে অভিযুক্তের বাড়িতে হামলা ও অগ্নি সংযোগ করে। 

পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার ও আসামিদের হেফাজতে নিতে গেলে এলাকাবাসীর সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশ ও জেলা প্রশাসনের আটটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এদের হামলায় আহত হয় ১৮ পুলিশ সহ ৩০ জন। এসব ঘটনায় পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি পৃথক মামলা হয়েছে। অভিযুক্ত পিতা ও পুত্রকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছে আসামি বিধান চন্দ্র ।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝