মাগুরায় পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে সদর উপজেলা রাউতড়া হৃদয় নাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় জেলা পুলিশ ও হাজরাপুর ইউনিয়ন ফুটবল দল অংশ গ্রহন করেন। এতে হাজপুর ফুটবল একাদশ ৩-১ গোলে জেলা পুলিশ ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন অর্জন করেন।
জেলা পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্প্রীতির ফুটবল খেলার শুভ উদ্ধোধন করেন।
তিনি বক্তব্য বলেন, হাজরাপুর গ্রামবাসীর মধ্যে সহাদ্য সম্প্রীতির স্বপ্ন নিয়ে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। খেলার মাধ্যমে হাজরাপুরের মানুষের মধ্যে দীর্ঘ দিনের যে বিবাদ, মারামারি, যে সহিংসতার ঘটনা ঘটেছিল তার অবসান ঘটবে। পাশাপাশি খেলা ধুলা, শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় চর্চাসহ ক্ষেত্রে হাজরাপুর ইউনিযন মানুষের অন্য ভূমিকা পালন করবে।
বৃষ্টি উপেক্ষা করে শত শত ফুটবল প্রেমীরা খেলা উপভোগ করেন।
এফপি/অ