Dhaka, Wednesday | 22 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 22 July 2026 | English
আর্জেন্টিনা দল থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন এমিলিয়ানো মার্তিনেজ
নেপালকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ
৭৪ বছরে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান
লিসবনে কনসার্ট মাতাবেন জেমস ও জায়েদ খান
শিরোনাম:

শরীয়তপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে সুপেয় পানি, ছাতা ও হাতপাখা বিতরণ

প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৯:৩৭ পিএম  (ভিজিটর : ৭৬)

গত কয়েক দিনের তীব্র তাপদাহে শরীয়তপুরে জনজীবনে নেমে এসেছে বিপর্যস্ত অবস্থা। নিম্ন আয়ের মানুষ ও শহরে চলাচলকারী রিক্সা, ভ্যান, অটো চালকদের এখন যায় যায় অবস্থা। তারপর ও জীবিকার তাগিদে ছুটে চলছেন তারা। এমন সময়ে অতিষ্ঠ জনজীবনে কিছুটা স্বস্তি দিতে শরীয়তপুর জেলা শহরের উত্তর বাজার, চৌরঙ্গী মোড়, রাজগঞ্জ ব্রিজ, কোট এলাকা সহ জন গুরুত্বপূর্ণ স্থানে তৃষ্ণার্ত জনসাধারণের হিটস্টোক থেকে বাঁচতে ও তীব্র গরমে শিশু, বৃদ্ধ ও গর্ভবতী মায়েদের সুরক্ষায় লিফলেট, সুপয়ে পানি, মাস্ক, হাতপাখা ও ছাতা বিতরণের মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শরীয়তপুর জেলা ইউনিট।

আজ বুধবার (৩ জুন) সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে অসহায় ও পথচারীদের মাঝে সুপয়ে পানি, হাতপাখা, ছাতা, মাস্ক বিতরণ করা হয়।

প্রচণ্ড গরমে রাস্তায় চলাচলকারী শ্রমজীবী মানুষ, রিকশাচালক ও সাধারণ পথচারীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা। এ সময় গরমজনিত অসুস্থতা এড়াতে সচেতনতামূলক পরামর্শও প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর জেলার সহ-সভাপতি মজিবুর রহমান মাদবর, সাধারণ সম্পাদক  এ্যাড. হেলাল উদ্দিন আখন্দ, কার্যনির্বাহী সদস্য আলী আহম্মেদ মোল্লা, কার্যনির্বাহী সদস্য মোঃ রিংকু তালুকদার সহ ইউনিটের অন্যান্য সদস্যরা।

আয়োজকরা জানান, মানবতার সেবাই সবচেয়ে বড় দায়িত্ব। অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মূল লক্ষ্য। মানুষের দুঃসময়ে পাশে থাকা এবং তাদের কষ্ট লাঘবে কাজ করাই আমাদের অঙ্গীকার। প্রচণ্ড গরমে মানুষের স্বস্তি ও সচেতনতার জন্য এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝