Dhaka, Monday | 1 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 1 June 2026 | English
তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, খোলা করমজল পর্যটনকেন্দ্র
ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক
শিরোনাম:

শরীয়তপুরে কবরস্থানে পুতে রাখা ককটেল বিস্ফোরণ

প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১১:৩২ এএম  (ভিজিটর : ৪৩)

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের নতুন জানখার কান্দি গ্রামে একটি কবরস্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করে আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

রবিবার (৩১ মে) সকাল প্রায় ১১টার দিকে গ্রামের স্বপন খাঁর বাড়ির পেছনে অবস্থিত একটি কবরস্থানে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বে সেখানে লুকিয়ে রাখা ককটেল সদৃশ বিস্ফোরক পুনরুদ্ধারের চেষ্টা করা হলে হঠাৎ বিস্ফোরণ ঘটে।

স্থানীয়দের দাবি, বিস্ফোরণের সময় আলতাফ খাঁ (২৪) নামে এক যুবক এবং তার কয়েকজন অজ্ঞাত সহযোগী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বিস্ফোরণে আলতাফ খাঁ আহত হয়েছেন বলে জানা গেলেও তিনি বর্তমানে কোথায় চিকিৎসা নিচ্ছেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর সরেজমিনে গিয়ে দেখা যায়, বিস্ফোরণের স্থানে প্রায় পাঁচ ফুট এলাকাজুড়ে মাটি সরে গেছে এবং বিস্ফোরণের স্পষ্ট চিহ্ন রয়েছে। তবে এ ঘটনায় অন্য কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সংসদ সদস্য সাঈদ আহম্মেদ বলেন, “বিলাসপুরে বোমা বিস্ফোরণের ঘটনা নতুন নয়। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না। সে যে দলেরই হোক না কেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার প্রকৃত কারণ এবং বিস্ফোরকের উৎস উদঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝