Dhaka, Tuesday | 28 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 28 July 2026 | English
শিরোনাম:

মুন্সিগঞ্জের পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১০:৪৭ এএম  (ভিজিটর : ১৫৯)

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার মূলচর গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে ব্যবসায়ী দ্বীন ইসলাম কাজি পাখি (৪৫) নামে এক সবজি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১০ মে) বিকাল সাড়ে পাঁচটার দিকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যবসায়ী দ্বীন ইসলাম কাজি (পাখি) উপজেলার মূলচর গ্রামের খোকন কাজীর ছেলে। সে ৩ কন্যা সন্তানের জনক এবং একজন সবজি ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাখি শনিবার (৯ মে) রাত ১ টার দিকে তার নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।

পরে রোববার সকালে নিহতকে টাঙ্গাইল জেলায় আহত অবস্থায় পাওয়া গেছে বলে কেবা কারা নিহতের পরিবারকে টাকা নিয়ে টাঙ্গাইলে যেতে বললে ওই পরিবারের কিছু লোকজন টাঙ্গাইল চলে যায়। পরে বাড়ির পাশে পুকুরে বিকাল ৫টার দিকে নিহতের মরদেহ স্বজনরা দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল হক ডব্লিউ বলেন, ওই ব্যক্তি রাত একটার দিকে তার বাড়ি হতে নিখোঁজ হয়েছে বলে থানায় বিকেল চারটার দিকে একটি সাধারণ ডায়েরি করে যান। ডায়রী শেষে বাড়ি ফেরার পথে পুকুরে নিহতের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির কাজ সম্পন্ন করে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝