Dhaka, Thursday | 7 May 2026
         
English Edition
   
Epaper | Thursday | 7 May 2026 | English
হাওরে ধানে পচনের গন্ধ, পানির নিচে কৃষকের হাজার কোটি টাকার স্বপ্ন
১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ
একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম
বজ্রপাতের সময় জীবন বাঁচাতে পারে ‘৩০-৩০ নিয়ম’
শিরোনাম:

চসিকের অভিযান

কর্ণফুলী মার্কেট এলাকায় ফুটপাতের ৩০ দোকান উচ্ছেদ

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:৫৭ পিএম  (ভিজিটর : ১৩)

নগরের আগ্রাবাদ কর্ণফুলী মার্কেট এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ৩০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। এসময় বিভিন্ন অপরাধে ৫ ব্যক্তিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৭ মে) জেলা তথ্য অফিস সংলগ্ন সড়ক ও ফুটপাতে চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

চসিক সূত্র জানায়, রাস্তা ও ফুটপাত দখল করে দোকান ও ভ্যানগাড়ি বসানোর কারণে ওই এলাকায় যান ও পথচারী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পথচারীদের চলাচলের পথ স্বাভাবিক করা হয়।

এছাড়া অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করার দায়ে ৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চসিক জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝