Dhaka, Tuesday | 1 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 1 September 2026 | English
শিরোনাম:

মোবাইল কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:০৬ পিএম  (ভিজিটর : ৭৬)

পটুয়াখালীর কলাপাড়ায় মায়ের কাছ থেকে স্মার্ট ফোন কেনার টাকা না পেয়ে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শাকিল গাজী (২২) নামের এক যুবক। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের পশ্চিম চাকামইয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত যুবক শাকিল গাজী ওই গ্রামের শাহআলম গাজীর ছেলে।

মৃতের বাবা শাহআলম গাজী বলেন, আমার ছেলে বিবাহিত তাই তাকে একটি ইজিবাইক কিনে দিয়েছিলাম। কিন্তু সে ঠিকমতো তা পরিচালনা করতোনা। উল্টো ঘরে তার স্ত্রীকে মারধর করত। 

বুধবার রাতের খাবার শেষে ওর মায়ের কাছে একটি স্মার্ট ফোনের আবদার করে। কিন্তু হাতে টাকা না থাকায় পরে দেওয়ার কথা বলা হলে অভিমান করে বসে ছিল। জানতে চাইলে বাতাসে শরীর ঠান্ডা করার কথা বলে। কিন্তু রাত আড়াইটার দিকে আমি প্রকৃতির ডাকে সারা দিতে ঘরের বাইরে বের হলে ঘরের পেছনে শাকিলকে আমগাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। ফোনের টাকা না পেয়ে অভিমানে এমনটা করেছে বলে জানান তিনি।
 
কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা ইলিয়াস তালুকদার  বলেন, ভোররাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে সুরতহাল শেষে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, ফোন কেনার আবদার করে টাকা না পাওয়ায় অভিমানে সে গলায় ফাঁস দিয়েছে। আপাতত এতোটুকু জানতে পেরেছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝