Dhaka, Thursday | 7 May 2026
         
English Edition
   
Epaper | Thursday | 7 May 2026 | English
হাওরে ধানে পচনের গন্ধ, পানির নিচে কৃষকের হাজার কোটি টাকার স্বপ্ন
১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ
একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম
বজ্রপাতের সময় জীবন বাঁচাতে পারে ‘৩০-৩০ নিয়ম’
শিরোনাম:

পাইকগাছায় ইসলামী ব্যাংকে জালিয়াতির চেষ্টায় আটক ১

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:০০ পিএম  (ভিজিটর : ৬৬)

খুলনার পাইকগাছায় ইসলামী ব্যাংকে জাল ‘সেলফিন’ ভাউচার ব্যবহার করে দেড় লাখ টাকা আত্মসাতের চেষ্টাকালে নাইমুল হক নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক নাইমুল হক বরিশাল জেলার নেছারাবাদ থানার পিরোজপুর গ্রামের মৃত হকের ছেলে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টার দিকে ইসলামী ব্যাংক পাইকগাছা শাখায় এ ঘটনা ঘটে।

ব্যাংক সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক ‘সেলফিন’ অ্যাপের একটি ভাউচার ক্যাশ কাউন্টারে জমা দেন। ভাউচারটি যাচাই-বাছাইয়ের সময় কর্তব্যরত কর্মকর্তা সেটিকে জাল হিসেবে শনাক্ত করেন। বিষয়টি টের পেয়ে যুবকটি দ্রুত পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া করে তাকে আটক করেন। খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

ইসলামী ব্যাংক পাইকগাছা শাখার ম্যানেজার মো. আবু জাফর বলেন, ভাউচারটি যাচাইয়ের সময় জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। পরে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় তার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝