Dhaka, Tuesday | 7 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 7 July 2026 | English
১৬ জেলায় বন্যার আভাস
সরকারি হাসপাতালে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শিরোনাম:

শেরপুরে জামিনে মুক্তির সাত দিন পর ছাত্রলীগ নেতার মৃত্যু

প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৮:১৪ পিএম  (ভিজিটর : ১৪২)

জামিনে কারামুক্তির ৭ দিনের মাথায় মৃত্যু বরণ করেছেন ছাত্রলীগের নেতা আব্দুল কুদ্দুস মোয়াজ।

বুধবার (৬ মে) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানাযায়।

একই দিন ভোরে বুকে ব্যাথা হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আব্দুল কুদ্দুস মোয়াজ (২৪) শেরপুর পৌর শহরের মীরগঞ্জ মহল্লার মাছ ব্যবসায়ী ফজু মিয়ার ছেলে। তিনি শেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের নেতা ছিলেন। তিনি ওই কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানাগেছে, অন্তবর্তী সরকারের সময় ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর ফার্মগেট এলাকা থেকে আটক হয়ে মবের শিকার হন মোয়াজ। তখন তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। দীর্ঘ  ৭ মাসেরও বেশি সময় কারাগারে ছিলেন।

গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার শেরপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান মোয়াজ। বাদ আসর শেরপুর পৌর শহরের বারাকপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝