মোংলায় এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ করার অভিযোগে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দুইজনকে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে স্থানীয় আবাসিক সিঙ্গাপুর হোটেলের ম্যানেজারও রয়েছেন।
পুলিশ জানায়, হোটেল সিঙ্গাপুরে অবস্থানরত একজন নারী এনজিও কর্মীর গোসলের আপত্তিকর ভিডিও মোবাইল ফোনে ধারণ করার অপরাধে বনি আমিন (২৩) ও হোটেল ম্যানেজার মো: মহসীন (৪০) কে গ্রেফতার করা হয়েছে।
মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মামলায় ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো জানায়, মামলার আরেক আসামি কাওছার হৃদয় (২৩) নামের এক যুবক পলাতক রয়েছে। পলাতক আসামী কাওছার হৃদয়কে গ্রেপ্তারের অভিযান চলমান।
এফপি/অ