Dhaka, Sunday | 12 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 12 July 2026 | English
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার শিক্ষার্থী
১৮ দিনের দানে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪৭ লাখ ১০ হাজার টাকা
জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
শিরোনাম:

কাউনিয়ায় লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৬:১১ পিএম  (ভিজিটর : ১৬৩)

রংপুরের কাউনিয়ায় ‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানার সভাপতিত্বে এবং সহকারি কমিশনার (ভুমি) অংকন পালের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মো. সুরমান আলী।

এতে প্রধান আলোচক ছিলেন বিসিএসআইআর আইটিটিআই এর সাইন্টিফিক অফিসার মো. সম্রাট মোহাইমিনুল ইসলাম।

সেমিনারে বক্তব্য রাখেন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিহাব উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মোছা. তানিয়া আকতার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এআরএম আল মামুন, উপজেলা প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস সালাম সরকার প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিগণ প্রদর্শনীতে অংশ নেওয়া স্টলসমূহ পরিদর্শন ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝