Dhaka, Thursday | 7 May 2026
         
English Edition
   
Epaper | Thursday | 7 May 2026 | English
১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ
একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম
বজ্রপাতের সময় জীবন বাঁচাতে পারে ‘৩০-৩০ নিয়ম’
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শিরোনাম:

পিরোজপুরে ভ্রাম্যমান আদালতে নারী সহ তিনজনের কারাদণ্ড

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১০:৩০ এএম  (ভিজিটর : ১২)

পিরোজপুর সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৬ মে) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম. আল-আমীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন পিরোজপুর পৌরসভার পালপাড়া এলাকার মো. রাব্বি শেখ (১৯), মো. সাব্বির শেখ (২২) ও লিপি বেগম (৪০)। 

জেলা মাদকদ্রব্য অধিদপ্তর জানায়, অবৈধভাবে এমফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট সংরক্ষণ ও সেবনের দায়ে প্রত্যেককে ২ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১২ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন আদালতে প্রসিকিউশন উপস্থাপন করেন। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে লেফটেন্যান্ট রেজা এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. ফাইজুল ইসলাম অংশ নেন।

কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম. আল-আমীন বলেন, মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝